মামলার আসামি খন্দকার মাহাবুবুর রহমান (৪৩) একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাদী পপি খানমের স্বামী
জানা যায়, চলতি বছরে ফরিদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রী পপি খানম একটি মামলা দায়ের করেন ( মামলা নম্বর – ৩১২/২২)। ওই মামলায় বৃহস্পতিবার রাতে বাদীর স্বামী খন্দকার মাহাবুবুর রহমানকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ। শুক্রবার দুপুরে আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে মামলার বাদি পপি খানম বলেন, আমাদের বিয়ে হয় ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি। বিয়ের পর থেকেই আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এজন্য ২০১৯ সালে একবার মামলা করি। তখন জেলা শিক্ষা অফিসার স্যারের মধ্যস্থতায় ওই বছরই মামলা তুলে নেই। কিন্তু নির্যাতন বন্ধ না হওয়ায় পরে ২০২২ সালের জুলাই মাসে পুনরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরিদপুর বিজ্ঞ আদালতে মামলা করি। পরে আদালত বিষয়টির তদন্তভার বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠালে তিনি (ইউএনও) বিষয়টির মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আমার স্বামীর নাছোড়বান্দা মনোভবের কারণে ইউএনও স্যার তদন্ত প্রতিবেদন দিয়ে দেন.
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply