1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

‘চাঁদাবাজির অর্থ দিয়ে আঞ্চলিক দলগুলো ভারী অস্ত্র ক্রয় করছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো চাঁদাবাজির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করছে। ওই অর্থ দিয়ে তারা ভারী অস্ত্র কিনছে, যা পরবর্তীতে ব্যবহৃত হচ্ছে সেই সাধারণ মানুষের বিরুদ্ধেই, যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওনের উদ্যোগে আয়োজিত খাগড়াছড়ি জেলা শহরে ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

mostbet

রিজিয়ন কমান্ডার বলেন, খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) অস্ত্রধারী সন্ত্রাসীরা এখন আর আগের মতো সক্রিয় থাকতে পারছে না। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত তারা সামনে আসতে পারবে না। সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে তাদের আস্তানা ধ্বংস করা হচ্ছে, ফলে সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে বা সিভিল ড্রেসে চলাফেরা করছে।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনার টাকা যদি আপনার কাছেই থাকে, তা সমাজের উন্নয়নে কাজে লাগবে। কিন্তু যদি সন্ত্রাসীদের দেন, তারা সেই টাকায় অস্ত্র কিনে আপনাদের দিকেই তাক করবে।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, সেনাবাহিনী দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করবে না। সরকার যতদিন নির্দেশ দেবে, ততদিন সেনাবাহিনী পাহাড়ে অবস্থান করবে। পাহাড়ে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী থাকতে দেওয়া হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এএসইউ ডেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুদাসার মনুওয়ার রাজগীর, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজালালসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category