রাজশাহী: দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় নাটোরের এক স্কুলের প্রধান শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ছাত্রীকে অপহরণের দায়ে আরও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম ফিরোজ আহমেদ। তিনি নাটোরের একটি উপজেলার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ঘটনার পর মেয়েটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। এতে শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের সময় আদালত দুজনকে অব্যাহতি দেন। পরে মামলাটি দ্রুত বিচারের জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
তিনি দাবি করেন, মামলাটি সঠিক নয় এবং তিনি ন্যায় বিচার পাননি।
দেখান ফিরোজ আহমেদ।
Leave a Reply