1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

লকডাউনের নামে আ’লীগের নাশকতার প্রতিবাদে আজিজুল হক কলেজে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বগুড়া সরকারি আজিজুল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

mostbet

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর এইচআরডি সম্পাদক আল জাবের হক্কানী, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহ, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল কলেজ শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও কলেজ সেক্রেটারি সাকিব হাসান তামিম।

এসময় বক্তারা বলেন, ৫ আগস্টেই আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। যতবারই তারা (আওয়ামী লীগ) মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, ততবারই ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।

একই সঙ্গে, বক্তারা দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং গণভোটসহ একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category