বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আইএমএফের কাছ থেকে ঋণ পেয়ে ডুগডুগি বাজাচ্ছে। কিছুদিন আগে অর্থমন্ত্রী বলেছেন, আইএমএফের ঋণ আমাদের প্রয়োজন নেই। এখন আবার ঋণ নিয়েছেন।
এ টাকা কোথায় খরচ করবেন তা জনগণ জানতে চায়।
নয়াপল্টনে বৃহস্পতিবার এক সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, কী করে ঋণ শোধ করবেন ? ইতোমধ্যে তো রিজার্ভ খালি হয়েছে। পরিশোধ করা অনেক কঠিন হবে। এই ঋণ নেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার আইএমএফ থেকে ঋণ নিচ্ছে কেন?
চুরি-দুর্নীতি করে সব সাফ করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।
বিএনপি মহাসচিব আরো বলেন, বিদ্যুতের নামে আপনারা অর্থ পাচার করেছেন। সেই টাকায় বিদ্যুতের অন্যতম ব্যবসায়ী এখন সিঙ্গাপুরের অন্যতম ধনী। দেশে টাকা রাখছে না। কানাডায় বেগম পাড়া হয়েছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হয়েছে।
সব জায়গায় দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। হুন্ডি করে বিভিন্ন দেশে অর্থ পাঠিয়ে সম্পদ গড়া হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আমি বহুবার বলেছি, আওয়ামী লীগের মূল লক্ষ্যটা হচ্ছে দুর্নীতি করা, চুরি করা, দেশকে ফোকলা করে দেয়া। আপনি আশে-পাশে দেখেন আওয়ামী লীগের যে পাতি নেতাটা আছে তা দাপটে থাকা যায় না। তার আগে পায়ে সেন্ডেল থাকতো না, তার এখন পাঁচ তলা বাড়ি হয়ে গেছে। ঢাকা শহরে এখন যত মার্সিডিজ, ফোরশে, ল্যান্ড রোভার দেখা যায়। ইতিমধ্যে আর কখনো দেখেছেন অথচ রাস্তায় ঢুকতে পারে না। গাড়ি যে চালাবেন তার রাস্তা নাই।
মানুষ পায়ে হেঁটে পার হতে পারে না। এই গাজিপুরের রাস্তার করুণ অবস্থা, মানুষ ১২ বছর ধরে কষ্ট করছে।
Leave a Reply