শয়তান থেকে নিরাপদ থাকতে কী দোয়া পড়বেন?
সারাদিন শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকতে এটি খুবই কার্যকরী। হাদিসের বর্ণনায় দোয়াটি হলো-
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
উচ্চারণ : ‘আউজুবিল্লাহিল আজিম ওয়া বিওয়াঝহিল কারিম ওয়া সুলত্বানিহিল কাদিমি মিনাশ শাইত্বানির রাঝিম।
অর্থ : ‘আমি মহান আল্লাহর কাছে; তাঁর মহানুভব চেহারার কাছে; তাঁর অনাদি-অনন্ত কর্তৃত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।’
মুমিন মুসলমান প্রতিদিন যতবার মসজিদে প্রবেশ করবে ততবারই যদি এ দোয়াটি পড়া হয় তবে এ কথা সুনশ্চিত যে, শয়তান মানুষকে ধোঁকা দিতে পারবে না। বরং সে সারাদিনের জন্য শয়তানের অনিষ্টতা ও প্ররোচনা থেকে মুক্ত থাকতে পারবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবির শেখানো দোয়াটি পড়ার তাওফিক দান করুন। সারাদিন শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।
Leave a Reply