আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হবে – শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক জানিয়েছেন ।
আজ সকালে রাজধানী ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা জানান । তবে পরীক্ষার সময়সূচি এক মাস পেছানো হতে পারে।
এছাড়াও প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে তিনি জানান- “প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। কেউ যদি এ নিয়ে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী রয়েছে।
এর আগে ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা ও বন্যা পরিস্থিতির কারণে এ দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়।
Leave a Reply