রবিবার বিকেলে তুরস্কের ইস্তাম্বুল শহরের কেন্দ্রস্থলে একটি বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে।
খবরটি নিশ্চিত করেছেন শহরটির গভর্নর ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, বিস্ফোরণটি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত হতে পারে, তবে তা এখনই নিশ্চিত নয়।
এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেছেন: “আমরা যদি বলি এটা অবশ্যই সন্ত্রাস, তবে এটা ভুল হতে পারে কিন্তু প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, আমার গভর্নররা আমাদের যা বলেছেন, এখানে সন্ত্রাসবাদের আভাস রয়েছে।”
রাষ্ট্রপতি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন মহিলা বিস্ফোরণে ভূমিকা রেখেছেন এবং ইস্তাম্বুল পুলিশ প্রধান এবং ইস্তাম্বুল গভর্নরের অফিসের কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন।
এরদোগান আরো বলেন, “সকল দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।”
Leave a Reply