1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

কর্মী ছাঁটাই করছে ফেসবুক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৫৮ Time View

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন মোট কর্মীর ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে। সংখ্যায় ১১ হাজারের বেশি । বুধবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা যায়।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ,২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বাজেট ছাঁটাইয়ের ঘটনা এই প্রথম। এর ফলে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। এ ছাড়া মন্দার পূর্বাভাস ও মেটাভার্স নামের নতুন প্রযুক্তিতে জাকারবার্গের ব্যাপক বিনিয়োগের বিষয়টির প্রতিফলনও এতে দেখা গেছে।

mostbet

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে বলেছেন,
‘মেটার ইতিহাসে আমরা সবচেয়ে কঠিন কিছু পরিবর্তনের কথা আপনাদের জানাতে যাচ্ছি। আমি আমাদের কর্মী ১৩ শতাংশ কমানোর পরিকল্পনা করেছিল।
আমাদের মেধাবী ১১ হাজারের বেশি কর্মীকে ছেড়ে দিতে হচ্ছে।’ এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেটায় ৮৭ হাজারের বেশি কর্মী ছিল।
জাকারবার্গ আরও বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটির কলেবর ছোট করতে ও আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে আরও বাড়তি কিছু পদক্ষেপ গ্রহণ করছি। এর মধ্যে রয়েছে ব্যয় সংকোচন ও বছরের প্রথম প্রান্তিকে নতুন কর্মী নিয়োগ বন্ধ রাখার মতো নানা পদক্ষেপ।’

এছাড়াও ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব কর্মীকে ছাঁটাই করা হবে তারা ১৬ সপ্তাহের মূল বেতনের সঙ্গে প্রতিবছরের হিসেবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category