1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

উখিয়া সীমান্তেও গোলাগুলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ Time View

বান্দরবান সীমান্তের পর এবার কক্সবাজারের উখিয়া সীমান্ত কাঁপছে মিয়ানমার বাহিনীর গোলার শব্দে। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকায় নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ নিয়ে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টা। ঠিক তখনই মর্টার শেলের বিকট শব্দে কেঁপে উঠে পুরো তুমব্রু সীমান্ত এলাকা।
থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।

mostbet

বিষয়টি নিশ্চিত করে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী টিবিএসকে বলেন, ‘আমাদের ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে মায়ানমারের ওপাড়ে ভারী মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। গোলা আতঙ্কে ভুগছেন গ্রামের মানুষ। বিষয়টি সীমান্ত বাহিনীকে জানানো হয়েছে।’

এদিকে মিয়ানমার সীমান্তে উপর্যুপরি গোলা বিস্ফোরণের ঘটনায় সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরিচিত কাউকে তুমব্রুসহ আশপাশের এলাকায় যেতে দেওয়া হচ্ছে না, তল্লাশি করা হচ্ছে স্থানীয়দের বহনকরা গাড়িগুলোও।

১ মাসের বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তের ওপারে মিয়ানমার থেকে মর্টার শেল, গোলাগুলিসহ নানা ভারী অস্ত্রের আওয়াজে এপারের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও বাইশফাঁড়ি এলাকার ২৪ হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category