শ্রী অধীর কুমার সরকার পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক চাটমোহর পৌরশহরের জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা ।
আগস্ট মাসে তার বাড়ির বিদ্যুৎ বিল ছিল ৮২২ টাকা। তবে চলতি মাসে তার বিদ্যুৎ বিল ছিল ভূতুরে বিল ।
সেপ্টেম্বর মাসে তার বিল ১০ লক্ষ ৮২ হাজার ৬১ টাকা ।গত ৬ মাস ধরে পাবনার ওই বাড়িতে থাকেন না কেউ।
গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার রেজাউল করিম
অধীর কুমার সরকারের বাড়ির বিদ্যুতের মিটারের আগস্ট মাসের বিল প্রতিবেশী বকুল রহমানের কাছে দেন।
বকুল বিদ্যুৎ বিলের পরিমাণ দেখে আঁতকে ওঠেন। তিনি বিষয়টি মোবাইল ফোনে অধীর কুমার সরকারের ছেলে
অনুপ কুমার সরকারকে জানান।
অনুপ কুমার সরকার জানিয়েছেন, তাদের পরিবারের কোনো সদস্যই ৬ মাস ধরে পাবনার ওই বাড়িতে থাকেন না। এরকম ভুতুড়ে বিল পেয়ে তারা ক্ষুব্ধ।
এদিকে ভুলবশত এমনটি হয়েছে বলে জানিয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১।
Leave a Reply