1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা , অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২১৪ Time View

আগামীকাল রবিবার ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে।
এই বছর মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী।
গত বছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। অর্থাৎ এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

সংশোধিত রুটিন অনুযায়ী সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। পরীক্ষার সময় ২ ঘণ্টা।
পরীক্ষা গ্রহণে সার্বিক প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে নতুন কিছু কৌশল নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।

mostbet

এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশে ৪২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে গত ১৯ অক্টোবর জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই অনুযায়ী, গত ৩ নভেম্বর থেকেই সব কোচিং সেন্টার বন্ধ আছে, যা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category