1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

গরু নিয়ে পালানোর সময় গণপিটুনিতে ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View

কুমিল্লায় গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর স্থানীয়রা। শনিবার (২৯ অক্টোবর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মুসা (৩০) ও বরিশালের জুয়েল (২৭)।

mostbet

বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, ওই গ্রামের বাসিন্দা কৃষক জালাল মিয়ার বাড়ি থেকে মধ্যরাতে এক দল চোর দুটি গরু চুরি করে। চোরদের উপস্থিতি টের পেয়ে জালাল মিয়ার স্ত্রী আছমা আক্তার চেঁচামেচি শুরু করেন। তবে ততক্ষণে গরু নিয়ে চোরের দলটি পালিয়ে যায়। আছমা আক্তারের চিৎকার শুনে দক্ষিণ মোহাম্মদপুরসহ পিপিয়াকান্দি, চিনামুড়া, ডেক্রিখোলা, সুরেরবাগ ও চক্রতলা গ্রামের লোকজন ছুটে আসেন।

পরে স্থানীয় জালাল মিয়ার বাড়ির পাশের একটি মাঠ থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করেন স্থানীয় লোকজন এবং ধানক্ষেতে লুকিয়ে থাকা চোরদের আটক করে স্থানীয় লোকজন পিটুনি দেন।

গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মুছা মারা যান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় জুয়েলের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category