1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল তা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে দূর করেছিলেন। এরপরই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন।

রবিবার সকালে নরসিংদীর পলাশে ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

mostbet

এসময় মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে। পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়

এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, উপজেলা বিএনপির  প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্ধয়ক হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর  বিএনপির সভাপতি মো: আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব শাহীন বিন ইউসুফ, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category