বেসরকারি খাতের ৪০টি ট্রেনের মেয়াদ পূর্তির পর নতুন করে ট্রেন লিজ দেওয়া বন্ধ করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
পাশাপাশি ট্রেন লিজের কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।
লিজ দেওয়ার পরও লোকসান অব্যাহত থাকায় এবং সেবার মানে কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় এই সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত তিন মাসে রেলওয়েতে মোট ৩১টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬ টির তদন্ত শেষে হয়েছে। বাকি ১৫ টির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
তদন্ত অনুযায়ী দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।
এ ছাড়া রেলওয়ের অবৈধ দখলকৃত ভূমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং
অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালাকে যুগোপযোগী করার সুপারিশ করা হয়।
Leave a Reply