1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

পদ্মার ভাঙন বেড়েছে ফরিদপুরে, বিলীন হচ্ছে ফসলি জমি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫২ Time View

ফরিদপুর জেলা সদরের ডিক্রিরচর ইউনিয়নের পাল ডাঙ্গী ও ভাঙ্গি ডাঙ্গী গ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন।
এক সপ্তাহে এসব এলাকায় বেশ কিছু বাড়ি-ঘর ও ফসলি জমি বিলীন হয়ে গেছে পদ্মা নদীর গর্ভে।
পানি কমতে শুরু করায় বেড়েছে ভাঙনের তীব্রতা।
ফরিদপুরের পর্যটনস্পট খ্যাত ধলার মোড় এলাকার পদ্মা নদীর অপরপাড়ে ভাঙ্গিডাঙ্গী গ্রামের একমাত্র গোরস্থানটি এরইমধ্যে পদ্মায় বিলীন হয়েছে।
এর কাছেই আশ্রয়ণ প্রকল্পের অনেকগুলো ঘর রয়েছে। তারাও ভাঙন শঙ্কায় রয়েছেন।
নদী ভাঙনের কারণে স্থানীয়রা রয়েছেন আতঙ্কে। দ্রুত নদী ভাঙন রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করছেন তারা।
সেটি যদি না হয়, ভাঙন কবলিত মানুষ ফের বাস্তুহারা হয়ে পড়বে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ভাঙন কবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং করার উদ্যোগ নেয়া হয়েছে।
আমরা যে টিউবগুলো ফেলছি সেগুলো স্রোতের তোড়ে সরে যাচ্ছে, তবু এগুলো ভাঙনের গতি কমাবে। শুকনো মৌসুমে স্থায়ীভাবে ব্যবস্থা নেয়া হবে।

mostbet

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category