1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

পাকিস্তানে বিরোধী দল তেহরিকই-ইনসাফের বিক্ষোভ মিছিল চলাকালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
মিছিলে এই গুলির ঘটনায় আরও চারজন পিটিআই পার্টির সদস্য আহত হয়েছে। কিন্তু কেউ মারা যায়নি।

ইমরান খানের নেতৃত্বে ইসলামাবাদ অভিমুখে যাওয়া লং মার্চের সময় লাহোরের কাছে ওয়াজিরাবাদে এই গুলির ঘটনা ঘটে।
দলটির মহাসচিব আসাদ উমর জানিয়েছেন ইমরান খানের পায়ে গুলি লেগেছে ।

mostbet

স্থানীয় সংবাদমাধ্যমে পিটিআই দলের ইমরান ইসমাইলকে উদ্ধৃত করে বলা হয়েছে ইমরান খানের পায়ে তিন থেকে চারবার গুলি করা হয়েছে।
তবে যে বালক গুলি করেছে তাকে আটক করা হয়েছে ।

ইমরান খানকে চিকিৎসার জন্য লাহোর শওকত খানম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হবে ।
বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কড়া ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনা পর্যবেক্ষণ করার জন্য তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি,
মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ হামলার নিন্দা জানিয়ে ইমরানসহ আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category