গত কয়েক দিন ধরে সারাদেশে বৃষ্টি হওয়ার ফলে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে । সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশার বিস্তার থাকে অনেক বেশি।
এ সময়ের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা ও বৃষ্টির ওপর নির্ভর করে ডেঙ্গুর প্রাদুর্ভাব।
এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বেশি । সময়মতো চিকিৎসা না করালে এই জ্বর প্রাণঘাতী পর্যন্ত হতে পারে।
বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্বর হওয়ার প্রথম দুই দিনের মধ্যে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৭১ জন এবং ঢাকার বাইরে ৩৪০ জন রোগী ভর্তি। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১০ হাজার ২৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৮৮১ জন। আর মৃত্যু হয়েছে ৪০ জনের।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
১. বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব কিংবা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন এবং ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত তিন বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম রাখতে পারেন সঙ্গে।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করতে পারেন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অন্যদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির পাশাপাশি ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায়, তাই দিনের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে।
Leave a Reply