বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলাম ।
জামায়াত টুকুর সেই বক্তব্যকে ‘অশালীন’বলে আখ্যা দিয়েছে দলটি ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম এ কথা বলেন। বিবৃতিতে টুকুর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রশ্ন তুলে বলেন, ‘আজ আমি প্রায়ই শুনি, আওয়ামী লীগের কাছে বুলি হয়ে গেছে, সস্তা ব্যবসা হয়ে গেছে। কী? বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত। আমি বলছি, এখন সময়ে এসেছে আওয়ামী-জামায়াত, আওয়ামী-জামায়াত বলার। বিএনপি ভালো। জামায়াতও উর্দু, আওয়ামীও উর্দু। দুইটার সাথে মিলবে ভালো।’
আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ‘পরকীয়া প্রেম’ চলছে কিনা এমন প্রশ্ন তুলে সমাবেশে টুকু বলেন, ‘উনারা (আওয়ামী লীগ সরকার) জামায়াতের নিবন্ধন ক্যানসেল করেন, কিন্তু বেআইনি ঘোষণা করেন না। তাহলে কি আমি বললো, উনাদের পরকীয়া প্রেম চলছে?’।
বিএনপি নেতার এমন বক্তব্য দেওয়ার পর চটে যায় জামায়াত।
Leave a Reply