1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ -বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২০৫ Time View

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় একই স্থানে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (২০ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তৃলা দেব এই আদেশ জারি করেন।

mostbet

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তৃলা দেব জানান, সোমবার (২১ নভেম্বর) মাটিরাঙ্গা উপজেলায় একই স্থানে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকা ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার মাটিরাঙা বাজার ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ ছাড়াও চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল করতে পারবে না। তবে কেউ ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, সোমবার মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল আয়োজন করে। একই দিন ও একই সময়ে কাছাকাছি দূরত্বে মাটিরাঙ্গা পৌর ভবনের সামনে বিএনপির দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category