1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

মোটরসাইকেল নিষিদ্ধ হ‌চ্ছে না মহাসড়‌কে: সড়ক পরিবহনমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২১৭ Time View

মহাসড়‌কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের প্রস্তাব অনু‌মোদন ক‌রে‌নি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল।
মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণে বে‌শি গুরুত্ব দিচ্ছি বলে জানিয়েছেন সড়ক নিরাপত্তা কাউন্সিল সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন,জনবহুল বাংলা‌দে‌শে বহু বেকারের কর্মসংস্থান সৃ‌ষ্টি ক‌রে‌ছে মোটরসাই‌কেল। ‌নি‌ষিদ্ধ না ক‌রে নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে।

রাজধানীর বনানী‌তে মঙ্গলবার বিআরটিএ সদর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
দুর্ঘটনা রো‌ধে মহাসড়কে মোটরসাই‌কেল চলাচল ব‌ন্ধে নজরদা‌রি থাক‌বে কিনা— প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, অতটা ক্লোজলি ম‌নিট‌রিং কর‌তে পারব না। বাস্তব ইমপ্লিমেন্টটা আমাদের দেখতে হবে। আগেই বলে রেখেছি জনবল নেই।
তারপর আমাদের মনিটরিংয়ে চলছে। এটা চলমান আছে।
তবে মহাসড়কে অটো‌রিকশা,ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল ব‌ন্ধে নি‌বিড় নজরদা‌রি করা হ‌বে।
৪ হাজার ৮০ কোটি টাকা ঋণের বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে, জানিয়ে মন্ত্রী বলেন, ‘রোড সেফটি বিষয়ে আমরা একটি প্রজেক্ট দেখছি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। এই প্রজেক্টটির ডিডিপি প্রস্তুত। শিগগিরই একনেক সভায় যাবে।
একনেকে এলে তারপর আমরা ইমপ্লিমেন্টে যাব। কারণ, রোড সেফটি আমাদের খুবই প্রয়োজন।’
এছাড়া এখন থেকে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে, জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। শুধু একবার তাকে পরীক্ষার জন্য বিআরটিএর কার্যালয়ে আসতে হবে।’

mostbet

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category