1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

রাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ Time View

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সিনহাকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।

গত রবিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের মধ্যাকার ম্যাচে ৫০ মিনিটের নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র হয়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম দুটি করে শটে উভয় পক্ষই গোল করেন। তবে রেফারির বাঁশি বাজানোর আগেই তৃতীয় শট নেন ভেটেরিনারি বিভাগের খেলোয়াড় রিয়াদ। সেই শট ফিরিয়ে দেন আইবিএর গোলরক্ষক। তবে বাঁশি বাজানোর আগেই কিক দেওয়ায় রেফারি ওই শটটি বাতিল ঘোষণা করেন। কিন্তু এ সিদ্ধান্ত না মেনে রেফারিকে অবরুদ্ধ করেন আইবিএর খেলোয়াড়রা।

mostbet

এ সময় আইবিএর এক শিক্ষক সেখানে এগিয়ে আসলে ভেটেরিনারি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোইজুর রহমানও সেখানে উপস্থিত হন। সেখানে আইবিএর এক খেলোয়াড় অধ্যাপক মোইজুর রহমানকে ধাক্কা দেন। এ নিয়ে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয় ।

এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সময়ে ক্যাম্পাসে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ফলে সংবাদ সম্মেলন ভেস্তে যায়। তবে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে কৃষি অনুষদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আসেন। কর্মসূচিতে অংশ নেন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category