রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের বারান্দা থেকে পড়ে আহত এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর সহপাঠীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে।
আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম শাহরিয়ার।
হলের বারান্দা থেকে পড়ে আহত হওয়ার পর হলের শিক্ষার্থীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করে।
কিন্তু এক ঘন্টা যাবত চিকিৎসকের চিকিৎসা না পেয়ে মারা যাওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভে হাসপাতাল ভাংচুর করে। এতে রামেক হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ায় সেবা নিতে আসা অন্যান্য সেবা ভোগীরাও পড়েছেন চরম ভোগান্তিতে।
নিহত শাহরিয়ার রাবির মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। হাবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের পূর্বপাশের ৩৫৪ নম্বর রুমে থাকতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক জানিয়েছেন, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার, আইসিইউতে দায়িত্বে থাকা চিকিৎসক নার্সদের অপসরনসহ বিভিন্ন দাবিতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে।
Leave a Reply