গৌরবময় ঐতিহ্য, ইতিহাস ও স্বাধীনতা পরবর্তী কালীন সময় থেকে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকা স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কার্যক্রম পরিচালনা ও নীতি নির্ধারণে রয়েছে সাংগঠনিক গঠনতন্ত্র।
কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে, সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষে সারাদেশে প্রতিশ্রুতিশীল সৎ, যোগ্য, পরিচ্ছন্ন নেতৃত্বের দাবীদারদেরকে নিয়ে কমিটি হলেও নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা কমিটিতে এক অভিন্ন চিত্র প্রকাশিত হয়েছে। প্রকাশ থাকে যে অস্ত্রসহ গ্রেপ্তার, একাধিক চাঁদাবাজির মামলা, বহু বিবাহে আবদ্ধ, মাদক জগতের গডফাদার, সাংগঠনিক গঠনতন্ত্রের বিরোধী, নারী কেলেঙ্কারি অভিযুক্ত তানবীর আহমেদ রিয়াজকে রূপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে স্থলভিসিক্ত করা হয়েছে।
এই মর্মে অত্র উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী সাধারণ জনগণ ও ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ সঙ্কা তেরী হওয়ার কথা একাধিক সূত্রে জানা যায়। শুধু তাই নয়, অস্ত্র মামলা, ধর্ষন মামলা, প্রকাশ্যে চাঁদাবাজি, অপরাপর ব্যক্তি ও ব্যবসায়ীদের সম্পদ লুটসহ জনগনের মনে আতংক সৃষ্টিকারী তানভির আহমেদ রিয়াজ।
তার দুই সহযোগী তারাবো পৌরসভার বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভপতি আবু সুফিয়ান এবং সদস্য আমজাদ হোসেনের বিরুদ্ধে ধর্ষন মামলাসহ ফেনসিডিল ব্যবসায়ী হিসেবে মামলার আসামি থাকা সুবাদে পুলিশের হাতে গ্রেফতার হয়। ফলে বাংলাদেশ ছাত্রলীগের পদবী থেকে তাদেরকে বহিষ্কার করার প্রমাণ রয়েছে। সুবিধাবাদী কুচক্রী মহলের পৃষ্ঠ পোষকতায় বাংলাদেশ ছাত্রলীগের রূপগঞ্জ কমিটিকে কুলষিত করার লক্ষ্যে লেজুরাবৃত্তি রাজনীতিতে সম্পৃক্ত থাকা তানভীর আহমেদ রিয়াজ ও তার অনুসারী চক্র ক্ষমতার অপব্যবহার করার উদ্দেশ্যে সংগঠনে প্রবেশ করেছে বলে সচেতন মহলের অভিমত।
ধারাবাহিক পর্ব-১
Leave a Reply