আগামী শুক্রবার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মরণকালের সবচেয়ে বড় যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে যুবলীগ।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
শেখ পরশ বলেন, রাজপথ থাকবে যুবলীগের দখলে। আন্দোলন-সংগ্রামের নামে বিএনপি-জামায়াত জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সমুচিত জবাব দেবে যুবলীগ।
সমাবেশস্থলে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে জানিয়ে যুবলীগের চেয়ারম্যান বলেন, সমাবেশ সফল করতে ১০টি উপকমিটি করা হয়েছে। নেতা-কর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হবে।
এ সমাবেশ হবে তারুণ্য, সাহসের। এ সমাবেশ হবে সন্ত্রাসের বিরুদ্ধে।
এ সংবাদ সম্মেলনে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, শেখ ফজলে ফাহিম, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি,
মোয়াজ্জেম হোসেনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সকল নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply