প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সাইদা মুনা তাসনিম বলেন, ‘রানির শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা হয়েছে। তিনি (পাকিস্তানের প্রধানমন্ত্রী) অনেক বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন পাকিস্তান সফর করার জন্য।
রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন।
ভারতের রাষ্ট্রপতিসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত কথাবার্তা বলেছেন।’
Leave a Reply