প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ পরিস্থিতির কারণে আমাদের একটু সাশ্রয়ী হতে হচ্ছে। তার মানে এই না, দেশের মানুষ বিদ্যুৎ পাবে না। মানুষ বিদ্যুৎ পাচ্ছে, পাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হচ্ছে।’
বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বে আবার একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। তার ওপরে আবার নিষেধাজ্ঞা। এর কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আমরা আশা করি, পৃথিবীর মানুষ এই অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবে।’
আজ বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেশার ভেসেল (পারমাণবিক চুল্লি) বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবন থেকে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।
Leave a Reply