ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
সুত্র থেকে জানা যায় , জেলা এবং উপজেলা পর্যায়ে কাউন্সিল অধিবেশনের পর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করবেন। এমনকি কাউন্সিল ডিসেম্বরের আগেও অনুষ্ঠিত হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সবচেয়ে বড় আকর্ষণ হলো সাধারণ সম্পাদক পদ।
সৈয়দ আশরাফের মৃত্যুর পর ২০১৬ সালে ওবায়দুল কাদের এই পদে আসেন । দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর আগে কোনো সাধারণ সম্পাদক টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেননি। তাই এবার মূল আলোচনা ওবায়দুল কাদের কি বাদ যাচ্ছেন, নাকি তিনি হ্যাটট্রিক করছেন?
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ এবার সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাকের সম্ভাবনা দেখেন। এর বাইরে সাধারণ সম্পাদক হতে আগ্রহী আরও কয়েকজন নেতা নানাভাবে সক্রিয় আছেন। তাঁরা জেলা ও উপজেলা পর্যায়ে সম্মেলনে অংশ নিচ্ছেন। কেউ কেউ দলের বিভিন্ন জেলার বিভেদ মেটাতে উদ্যোগী ভূমিকা রাখছেন। তাঁদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
Leave a Reply