ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দর পড়েই চলেছে। গত ফেব্রুয়ারি মাসেও প্রতি ডলার ১১৫ ইয়েনে পাওয়া যেত।
গতকাল বৃহস্পতিবার জাপানি এ মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ১৫০ ইয়েন, যা ১৯৯০ সালের পর প্রথম ঘটল।
যুক্তরাষ্ট্রের কঠোর মুদ্রানীতির বিপরীতে জাপানের শিথিল মুদ্রানীতির ফলেই এই দরপতন হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এ বছর পাঁচবার সুদের হার বাড়িয়েছে যা চার দশকে সর্বোচ্চ ।
বিশ্লেষকরা বলছেন, ইয়েনের দাম আরো পড়বে। দুই দেশ দুই ধরনের মুদ্রানীতি অনুসরণ করার কারণেই এ সমস্যা হচ্ছে।
সুদহারের ক্রমাগত বৃদ্ধিতে সম্প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে নতুন করে দুই দশকে সর্বোচ্চ হয়েছে। যুক্তরাষ্ট্রের পথ ধরে ইউরোপসহ অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়াচ্ছে।
Leave a Reply