আগামী ৯ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এদিন বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণে স্টেডিয়ামের ২নং গেইটের সামনে এ সমাবেশ করবে তারা।
বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে দলটির নেতারা অনুমতিও চেয়েছেন।
তবে পুলিশ বিএনপিকে এখনো অনুমতি দেয়নি। ‘ঝুঁকি’ যাচাই-বাছাই শেষে বিএনপিকে অনুমতি দেওয়া হবে কিনা, তা জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির কর্মকর্তারা।
বিএনপির সমাবেশের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ রাজধানীর নয়াপল্টনেই হবে। সেখান থেকে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু হবে।
Leave a Reply