1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

যেকোনো সময় সৌদি আরবে হামলা করতে পারে ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১২৯ Time View

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং ইরাকের ইরবিলে ইরান হামলা চালাতে পারে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে সৌদি আরব। রিয়াদের এই হামলার আশঙ্কার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইরানজুড়ে হিজাববিরোধী বিক্ষোভ থেকে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়ার লক্ষ্যে সৌদি আরবে হামলা চালাতে পারে ইরান।

মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে উদ্বিগ্ন এবং প্রয়োজনে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না, মঙ্গলবার হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেছেন, ‘আমরা হুমকির ছবি নিয়ে উদ্বিগ্ন এবং আমরা সৌদিদের সঙ্গে সামরিক ও গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে ক্রমাগত যোগাযোগ রাখছি। আমরা এই অঞ্চলে আমাদের স্বার্থ এবং অংশীদারদের প্রতিরক্ষায় কাজ করতে দ্বিধা করব না।’

mostbet

তবে ইরানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সৌদির সরকারি মিডিয়া অফিসের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সৌদি নেতৃত্বাধীন ওপেক প্লাস জোট গত মাসে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা কমানোর সিদ্ধান্তের পর সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এরপরই সৌদির বিষয়ে এমন উদ্বেগ প্রকাশ করল যুক্তরাষ্ট্র।

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তের পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে, সৌদিকে পরিণতি ভোগ করতে হবে। বেশ কয়েকজন সিনেটর হোয়াইট হাউসকে অস্ত্র বিক্রিসহ রিয়াদের সঙ্গে সমস্ত সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সৌদি আরব তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভর করে। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category