পাকিস্তানের পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম ভাষণে পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ
দলের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তাকে হত্যার ষড়যন্ত্রের কথা তিনি আগেই টের পেয়েছেন ।
ইমরান খান বলেন , আগের দিন জেনেছিলাম তারা আমাকে হত্যার ষড়যন্ত্র করছে ।
বৃহস্পতিবার হামলার পর সন্দেহভাজন হিসাবে যে তিন জনের নাম দলের নেতাদের জানিয়েছেন ইমরান, তাঁদের মধ্যে রয়েছেন শাহবাজ।
পাক প্রধানমন্ত্রী ছাড়াও এই হামলার নেপথ্যে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়জল নাসিরেরও হাত রয়েছে দাবি করেছেন পিটিআই দলের প্রধান।
এই কথা জানিয়েছেন ইমরান-ঘনিষ্ঠ আসাদ উমর।
এই প্রসঙ্গে পিটিআই নেতা মিয়ান আসলাম ইকবালের পাশে বসে এক ভিডিও বার্তায় উমর বলেছেন, ‘‘উনি (ইমরান) বলেছেন যে, হামলায় ওই তিন ব্যক্তিই জড়িত। শাহবাজ শরিফ, রানা সানাউল্লাহ, মেজর জেনারেল ফয়জল।’’ তাঁদের অবিলম্বে পদত্যাগের দাবিও ইমরান জানিয়েছেন বলে উল্লেখ করেছেন উমর।
এই তথ্য দেশবাসীকে জানানোর জন্যও ইমরান তাঁদের বলেছেন বলে দাবি করেছেন উমর।
Leave a Reply