কথায় আছে ‘ ভাগ্যের লিখন না যায় খণ্ডন ‘ ।
অর্থকষ্টে ভুগতে থাকা ভারতের কেরালার অটোচালক অনুপ যখন মালয়েশিয়া চলে যাচ্ছিলেন ।
মালয়েশিয়া যাবেন তার একদিন আগে খবর পেলেন ২৫ কোটি রুপী লটারিতে জিতেছেন । এরপর তার মালয়েশিয়া যাওয়া হয়নি সিদ্ধান্ত নিলেন কেরালাতে বড় ব্যবসায় করবেন । কিন্তু লটারি জিতে যেখানে খুশি হওয়ার কথা উল্টো তিনি এখন বিরক্ত ।
কারন ২৫ কোটি রুপি জেতার খবর যখন পুরো ভারতে ছড়িয়ে পড়ে তখন থেকেই তার বাড়িভর্তি মানুষের ঢল নেমেছে ।গণমাধ্যমকর্মী থেকে শুরু করে অসংখ্য সাহায্যপ্রার্থী মানুষের ভিড় লেগে যায় তাঁর বাড়িতে।
প্রথমে খুশি হলেও এখন সবার যন্ত্রণায় অতিষ্ঠ অনুপ বলছেন, লটারি না জিতলেই ভালো হতো।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে অনুপকে বলতে শোনা যায়, লটারি জেতার পর থেকেই অসংখ্য মানুষ আর্থিক সাহায্য চেয়ে তাঁর দ্বারস্থ হচ্ছেন। তাঁর বাড়িতে ভিড় করছেন। এত আবদার আর নিতে পারছেন না তিনি। আবার সবাইকে তা বুঝিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছেন না। তাই সবাইকে তাঁর বাড়িতে না আসার অনুরোধ জানান অনুপ।
Leave a Reply