1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

ইউক্রেনের চার অঞ্চল এখন রাশিয়ার,ঘোষণা পুতিনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ Time View

গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে আলাদা হওয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছে।
ইউক্রেনের চার অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই চার অঞ্চলে পাঁচদিনব্যাপী গণভোটের তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে ঘোষণা দিলেন তিনি।

ঘোষণায় তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে নতুন আরও চার অঞ্চল যোগ হলো।’
আল-জাজিরা জানায়, এদিন মস্কোয় প্রেসিডেন্টের কার্যালয়ে এক অনুষ্ঠানে পুতিন বলেন, ‘রাশিয়ার সঙ্গে এ একীভূতকরণ ছিল ওই অঞ্চলগুলোর লাখ লাখ মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা।’ এ সময় তার এ বক্তব্যকে হাততালি দিয়ে স্বাগত জানায় উপস্থিত শত শত শ্রোতা। এর মধ্যে ক্রেমলিনে ওই চার অঞ্চলের মস্কোপন্থি নেতারাও উপস্থিত ছিলেন।

mostbet

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর গত প্রায় সাত মাস ধরে সেই অভিযান অব্যাহত রয়েছে।
এই অভিযানের মধ্যদিয়ে ইতোমেধ্য ইউক্রেনের বিশাল এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে পূর্ব-ইউক্রেনের দোনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক এবং দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া ও খেরসন- চারটি গুরুত্বপূর্ণ অঞ্চল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category