করোনা মহামারির শেষ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনা মহামারি শেষ করার জন্য আমরা কখনোই ভালো অবস্থানে ছিলাম না।
আমরা এখনও সেখানে নেই, কিন্তু এর শেষ দেখা যাচ্ছে।
চীনে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস দুই বছর ধরে বিশ্বজুড়ে ৬০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় ।
আধানম গ্যাব্রিয়েসুস বলেন, করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে এবং ২০২০ সালের মার্চের পর থেকে গত সপ্তাহে সংক্রমণ সর্বনিম্ন স্তরে নেমে গেছে।
এ সময় উচ্চ-ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোতে ১০০ শতাংশ টিকা দেওয়ার এবং ভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা চালিয়ে যেতেও দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
Leave a Reply