ভারতের গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের একটি সেতু সংস্কারের মাত্র এক সপ্তাহ পরেই ভেঙে পড়েছে। এতে নিহত বেড়ে দাড়িয়েছে ৯১ জনে।
নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধার অভিযান চলছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যটি সফর করার মধ্যে এই দুর্ঘটনা ঘটল।
গতকালই নিজের রাজ্য গুজরাটে তিন দিনের এই সফর শুরু করেন মোদি।
আজ রোববার (৩০ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ মোরবি জেলায় মাছু নদীর উপর ওই ঝুলন্ত সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
এই সময় নদীতে শতাধিক মানুষ ছিটকে পড়ে যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
২৩০ মিটার দৈর্ঘ্যের ঐতিহাসিক এই সেতুটি ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়েছিল।
মেরামতের জন্য ছয়মাস বন্ধ থাকার পর গেল ২৬ অক্টোবর সেতুটি পুনরায় পারাপারের জন্য খুলে দেয়া হয়।
Leave a Reply