একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প সোমবার মেক্সিকোর মধ্য প্রশান্ত মহাসাগরীয় উপকূলকে কাঁপিয়েছে এতে অন্তত দুইজন নিহত হয়।
বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং এতে মেক্সিকো সিটির বাসিন্দারা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে ।
স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিচোয়াকান ও কোলিমা রাজ্যের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পনের কেন্দ্রস্থল। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল)।
এছাড়াও অঞ্চলটিতে জারি হয়েছে সুনামি সতর্কতা। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার’র পূর্বাভাস, ৯ ফুট পর্যন্ত উঠতে পারে সাগরের ঢেউ।
নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের।
১৯৮৫ এবং ২০১৭ সালের এই দিনে দেশটির রাজধানীতে ভূমিকম্প আঘাত হেনেছিল। গতকালও একই দিনে আঘাত হানে।
২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে ৩৫০ জনের মৃত্যু হয়। এই একই দিনে ১৯৮৫ সালের ভূমিকম্পে হাজার মানুষের মৃত্যু হয়।
Leave a Reply