রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিমানটিতে থাকা ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি নিহত হয়েছেন। কিন্তু বিমানটিতে কোনো যুদ্ধবন্দি থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন।এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ক্রেমলিন দুর্ঘটনার বিষয়ে অবগত আছে।’ তবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।
অন্যদিকে বিমানটিতে কোনো যুদ্ধবন্দি থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির জেনারেল স্টাফের একটি সূত্র জানিয়েছে, বিমানটি ইউক্রেনীয় সেনারাই বিধ্বস্ত করেছে। কারণ তাদের ধারণা ছিল, বিমানটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বহন করছিল। যে ক্ষেপণাস্ত্র দিয়ে খারকিভে ভয়াবহ হামলা চালানো হয়েছে।
Leave a Reply